নেইমারকে বার্সেলোনায় সতীর্থ হিসেবে দেখতে চান ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। তার মতে, নেইমারের মতো একজন খেলোয়াড় ফিরে এলে তা দলের জন্য ভালো হবে। ব্রাজিল ফরোয়ার্ডটি গেল বছর এই বার্সেলোনা থেকেই রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাব পিএসজিতে আসেন। কিন্তু চলতি মৌসুমে তার আবার বার্সেলোনায় ফেরা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কোনো কোনো স্প্যানিশ গণমাধ্যমের মতে লা লিগা চ্যাম্পিয়নরাও নাকি তাকে ফিরিয়ে আনতে আগ্রহী। আবার ২৬ বছর বয়সী নেইমারও নাকি ফিরে আসতে আগ্রহী। এর মধ্যেই ব্রাজিলের গ্রেমিও ক্লাব থেকে চলতি মৌসুমে ক্যাম্প ন্যুতে আসা আর্থার নেইমারকে বার্সেলোনায় ভেড়াতে ব্যক্তিগতভাবেও অবদান রাখতে চান বলে জানান। চলতি মৌসুমে ফরাসি লিগে ১২ ম্যাচে ১১ গোল করেছেন নেইমার। তার দল পিএসজি ১৫ জয় ও দুই ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে লিগটির শীর্ষে আছে।
