শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞানার্জন। প্রতিযোগিতার এই যুগে জীবনমুখী শিক্ষার প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। একটা সময় ছিল যখন যে কোনো বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিয়ে সহজেই চাকরি পাওয়া যেত। কিন্তু সময় বদলেছে। এখন সম্মানজনক কোনো ক্যারিয়ার নিশ্চিত করতে চাই যুগোপযোগী বিষয়ে শিক্ষালাভ। এমন বাস্তবতায় দেশে রোমাঞ্চকর-আকর্ষণীয় ক্যারিয়ার নিয়ে ভবিষ্যত্ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিমান প্রকৌশল। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গঠনের রয়েছে অপার সম্ভাবনা ।
এস.এস.সি/ও’লেভেল/দাখিল/সমমান পাসের পরই একজন শিক্ষার্থী পড়াশোনা শুরু করতে পারেন এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। বিটেক লেভেল-৩ ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য শিক্ষাবোর্ড পিয়ারসন, ইউকে’র অধীনে পরিচালিত একটি এডভান্সড ডিপ্লোমা প্রোগ্রাম, যার মাধ্যমে মাত্র চার বছরেই একজন শিক্ষার্থী বাচেলর অর্থাত্, গ্রাজুয়েশন সম্পন্ন করতে পারেন। সেই বিটেক লেভেল-৩ এবং লেভেল-৫ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি বিশ্ববিখ্যাত সুপ্রাচীন এক বিশ্ববিদ্যালয়— ইউনিভার্সিটি অফ লন্ডন’র পরীক্ষক এবং মূল্যায়ন পরিষদ দ্বারা গঠিত ব্রিটিশ সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সমূহের কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ মানদণ্ডের সমতা প্রদানকারী সহায়ক সংস্থা বিসনেস টেকনোলজি এডুকেশন কাউন্সিল—বিটেক কর্তৃক অনুমোদিত।
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্তর্জাতিক মানের পড়াশোনার সুযোগ দিচ্ছে বিএসবি ফাউন্ডেশন পরিচালিত, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব এভিয়েশন। প্রতিষ্ঠানটি অভিজ্ঞ ও দেশি-বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক, বিভিন্ন এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং সরকারি-বেসরকারি একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দ্বারা পরিচালিত।
এ বিষয়ে ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অফ এভিয়েশনের অধ্যক্ষ, ক্যাপ্টেন সিফাত মোহাম্মদ রাফসান জানি জানান, ‘SSC পাসের পর শতভাগ শিক্ষাবৃত্তিসহ এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আন্তর্জাতিক মানের পড়াশোনার সুযোগ দিচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত, বিএসবি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব এভিয়েশন। প্রতিষ্ঠানটি অভিজ্ঞ ও দেশি-বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক, বিভিন্ন এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং নামকরা সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দ্বারা পরিচালিত। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৭৬২৬-৮৮০৩৫ নম্বরে। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে সিআইসি’র নিজস্ব বিমান পাইপার স্নিগার পি-এ ২৮, ফাইটার ডব্লিউ ৭সি জেট ইঞ্জিন সমৃদ্ধ এনরিচ এ্যারোল্যাব। মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্মার্টবোর্ড সুবিধাসহ সুসজ্জিত ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে হোস্টেল ও ট্রান্সপোর্ট সুবিধা।
