জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদপত্র, বাংলাদেশের দালিলিক কাগজপত্র, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীদের ছবি ও সনদপত্র গ্রহণযোগ্য করার জন্য সরকারি কর্মকর্তা অথবা জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান/পৌর কমিশনার কর্তৃক সত্যায়িত করার নিয়ম করা হয়েছে। সত্যায়িত না হলে কোনো আবেদন গ্রহণযোগ্য হয় না। এ বিষয়ে পরিপত্র থাকলেও অনেক সরকারি কর্মকর্তা এগুলি এড়িয়ে চলেন এবং সত্যায়িত করার ব্যাপারে আগ্রহী নন। ভুক্তভোগীরা হয়রানির শিকার হয়ে অনেক ক্ষেত্রে কর্মকর্তাদের নামে সিল বানিয়ে নিজেরাই সত্যায়িত করে দেন। এগুলি কোনো কর্তৃপক্ষ যাচাই-বাছাই করেন কি না জানা নেই। এ থেকে উত্তরণের উপায় কী! যেহেতু সরকারি কর্মকর্তাগণ এই ব্যাপারে অনীহা প্রকাশ করেন এবং চাকরিপ্রার্থীদের অযথা হয়রানি করেন, সেজন্য একটি সরকারি পরিপত্র প্রয়োজন যাতে কেউ অহেতুক হয়রানির শিকার না হয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রফেসর ড. মো. আনিসুর রহমান ফরাজী
চেয়ারম্যান, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার, ২৮ বাংলামটর, ঢাকা
