মুহম্মদ আনিসুল হক
১৮ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ এবং ২২ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৯। শুভ বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পেশাগত দিক ভালো যাবে। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ধর্মীয় কাজে আনন্দ পাবেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে পারেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। আবেগ সংযত রাখুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আইনশৃঙ্খলা বা প্রতিরক্ষাবাহিনীর কর্মকর্তাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
০
