বরিশালে মাদকসহ আটক ৫

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২১:৫০

বরিশাল অফিস

বরিশালে নগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার বাসায় গিয়ে মাদক ব্যবসায় সহযোগিতা করার প্রস্তাব দিয়ে আটক হয়েছেন দুই মাদক বিক্রেতা। পরে আরো তিন জনকে গাঁজাসহ আটক করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলেকান্দা রিফিউজি কলোনির গাঁজা ব্যবসায়ী সাত মামলার আসামি রফিক কসাই ও আরমানকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। বরিশাল নগর গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন জানান, রফিক ও আরমান তার সাগরদীর বাসায় গিয়ে মাদক ব্যবসায় সহযোগিতা করার প্রস্তাব দেয়। বিষয়টি তিনি কৌশলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে দুই জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করে। পুলিশ রিফিউজি কলোনি এলাকায় রফিকের শ্বশুরের বাসায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আরো তিন জন শেখ গোলাম কসাই, ডলি ও শাকিলকে আটক করে। আটক পাঁচ জনকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে।