ভাণ্ডারিয়া (পিরোজপুর): পিরোজপুর-২ আসনের ১৪ দলীয় প্রার্থী জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার সমর্থনে বুধবার যুবসংহতির কেন্দ্রীয় সমবায় সম্পাদক মো. নাসির উদ্দিন দুলাল সরদারের নেতৃত্বে মিছিল বের হয়। এ সময় স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বরের পথসভায় অন্যান্যের মধ্যে অংশ নেন, যুব সংহতির মো. হেপিয়ার হোসেন, সহিদুল ইসলাম, মো. সজীব খান, এমাদুল হাওলাদার, রাজু হাওলাদার, ছাত্র সমাজ নেতা মো. হাফিজুর ইসলাম, মো. সহিদুল ইসলাম, শাকীব হোসেন, মো. আলমগীর হাওলাদার, মো. হাবীবুর রহমান প্রমুখ —ইত্তেফাক