বিএনপি প্রার্থী খন্দকার মাহবুব হোসেনের গণসংযোগ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

বামনা (বরগুনা) সংবাদদাতা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার মাহবুব হোসেন বুধবার বামনায় গণসংযোগ ও পথসভা করে ধানের শীষে ভোট চেয়েছেন।

এদিন উপজেলার সাহেববাড়ি বাজার, সোনাখালী, জয়নগর, ডৌয়াতলা, ভাইজোড়া, পিপুলিয়া গণসংযোগ শেষে কাকচিড়ায় পথসভায় বক্তব্যে তিনি বলেন, দেশ ক্রান্তিকাল পাড় করছে। সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের প্রার্থী ও নেতা-কর্মীদের উপর হামলা করেছে। যতই হামলা হোক না কেন কোনো অবস্থাতেই আমরা মাঠ ছেড়ে যাবো না এবং খোলা মাঠে গোল দিতে দেবো না। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে সকলের কাছে একটি করে ধানের শীষে ভোট চাই। পথসভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা প্রমুখ।