রংপুর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:৪৭

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফোটানো আতশবাজি থেকে রংপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে কার্যালয়ের ভেতরে কয়েক জন নেতাকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে। রাত সাড়ে ৯টায় এ খবর লেখা পর্যন্ত রংপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নগরীর বেতপট্টি কেমিক্যাল গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। পুরো মহানগরী বিদ্যুিবহীন হয়ে পড়েছে।