পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের একটি নির্মাণাধীন ভবন থেকে চার বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল আটটার দিকে ভবনটির বারান্দা থেকে পুলিশ সুমনা খাতুনের (৪) বস্তাবন্দি লাশটি উদ্ধার করে।
শিশুটির পিতা সজিব হোসেন জানান, গত ১৪ মার্চ থেকে সুমনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে ১৫ মার্চ ফরিদপুর থানায় একটি জিডি করা হয়। সজিবের প্রতিবেশী মরিয়ম খাতুন গতকাল সকালে ঐ নির্মাণাধীন ভবন থেকে দুর্গন্ধ পেয়ে বস্তাবন্দি লাশ দেখতে পান এবং অন্যদের খবর দেন। পরে পুলিশ এসে বস্তা খুলে লাশটি উদ্ধার করে।
