মেহেরপুরে ৩০ বিদেশফেরত ‘হোম কোয়ারেন্টাইনে’

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৬:৫৯

মেহেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিভিন্ন দেশ থেকে আসা ৯ জনকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন এ তথ্য জানান। 

এদের মধ্যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় নতুন করে ৩ জনসহ ১৯ জন, মেহেরপুর জেনারেল হাসপাতালের আওতায় ৩ জন ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় নতুন করে ৬ জনসহ ৮ জন।  

আরো পড়ুন: কোর্ট বন্ধ হবে কিনা সব বিচারপতি বসে সিদ্ধান্ত নেবেন

তিনি জানান, সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর থেকে আসা সাতজন, মালয়েশিয়া থেকে চারজন, সৌদি আরব, কাতার, পর্তুগাল, ইটালি ও বাহারাইন থেকে একজন করে প্রবাস ফেরত ব্যক্তিকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। তবে এখনো পর্যন্ত করোনার কোন লক্ষণ তাদের শরীরে পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএএম