বাড্ডায় মুজিব শতবর্ষ উদযাপন

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৯:০৯

যথাযোগ্য মর্যাদায় রাজধানীর বাড্ডা থানা আওয়ামী লীগ মুজিব শতবর্ষ উদযাপন করেছে। মঙ্গলবার রাতে বাড্ডার সানজি পার্টি সেন্টারে দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ঢাকা-১১ আসনের  সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সাচ্চা ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃহত্তর গুলশান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক মিলন। 

এতে উপস্থিত ছিলেন বাড্ডা থানা আওয়ামী লীগ, বাড্ডার বিভিন্ন ওয়ার্ড  আওয়ামী লীগ, ২১,৩৭,৩৮,৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, ও স্বেচ্ছাসেবক লীগের নেতা ও কর্মীবৃন্দ।

ইত্তেফাক/কেকে