উদ্ভিদের কাণ্ড, শাখা ও ফলমূল খাদ্য হিসাবে গ্রহণ করে

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৯:১৮

বিজ্ঞান

সোনিয়া ফেরদৌসী, সহকারী শিক্ষক

হলি ফ্লাওয়ার স্কুল, ঢাকা

মিলকরণ

অধ্যায়টি তুমি বোঝে পড়ো, মিলকরণে তোমার অসুবিধা হবে না।

                                       

  বামপাশ

ক) মাছ ও চিংড়ি

খ) বেঁচে থাকার জন্য মানুষ

গ) পান করার জন্য

ঘ) মানুষ, পশুপাখি, গাছপালা এরা হলো

ঙ) পরিবেশের উপাদানগুলো

ডানপাশ

১. বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে

২. খাবার

৩. জীব

৪. প্রাকৃতিক সম্পদ

৫. জীব ও জড়

৬. পানিতে বাস করে

৭. পানি প্রয়োজন   

উত্তর: ক+৬, খ+১, গ+৭, ঘ+৩, ঙ+৫

 

  বামপাশ

ক) উদ্ভিদের কাণ্ড, শাখা ও ফলমূল খাদ্য হিসাবে গ্রহণ করে

খ) প্রাণী উদ্ভিদের ত্যাগকৃত অক্সিজেন

গ) উদ্ভিদ বায়ুমণ্ডলে ত্যাগ করে

ঘ) বীজ থেকে নতুন

ঙ) সকল জীব ও জড়ের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো

     ডানপাশ

১. গ্রহণ করে

২. বাস্তুসংস্থান

৩. উদ্ভিদ জন্মায়

৪. অক্সিজেন গ্যাস

৫. কার্বন ডাই অক্সাইড গ্যাস

৬. বর্জন করে

৭. প্রাণী   

 উত্তর: ক+৭,খ+১,গ+৪,ঘ+৩,ঙ+২

  বামপাশ

ক) বেঁচে থাকার জন্য জীব

খ) প্রাণীর মৃতদেহ পঁচে

গ) উদ্ভিদ খাদ্য তৈরীতে বায়ুমণ্ডলের

ঘ) প্রাণী বিভিন্নভাবে

ঙ) মাটি ও পানি অনেক জীবের

 ডানপাশ

১. উদ্ভিদের উপর নির্ভরশীল।

২. প্রাকৃতিক সারে পরিণত হয়।

৩.জড় বস্তুর উপর নির্ভরশীল।

৪. খাদ্য

৫. বাসস্থান

৬. কার্বন- ডাইঅক্সাইড ব্যবহার করে

৭. মাটি

 উত্তর: ক+৩, খ+২, গ+৬, ঘ+১, ঙ+৫