খুলনা অফিস
খুলনায় ট্রেনে কাটা পড়ে শামসুল হক (৫১) নামে ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে ব্র্যাকের বেজেরডাঙ্গা শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের মোসলেম শেখের ছেলে। খুলনা রেলওয়ে স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর অংশুমান রায় চৌধুরী জানান, সকালে চিলাহাটীগামী রকেট মেইল ট্রেনটি বেজেরডাঙ্গা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় তিনি মোটরসাইকেলসহ রেললাইন পার হতে গেলে ঘটনাস্থলেই মারা যান। খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহত শামসুল হকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
