কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে দুই শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার জামতৈল পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই শিক্ষককে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হায়দারপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ও ঠাকুরঝিপাড়া গ্রামের শরিফুল ইসলাম। শিক্ষক আনোয়ার ও শরীফকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
