ইত্তেফাক ডেস্ক
করোনা ভাইরাস রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
সুনামগঞ্জ প্রতিনিধি জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ। তারা বুধবার সকালে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিরোধে করণীয়বিষয়ক লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, জেলা রোভারের সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট অমিত দাসগুপ্ত প্রমুখ।
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা বাংলাদেশ স্কাউটস মীর্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সদর সুবিদখালীতে স্থানীয় জনসাধারণ, সুবিদখালী বাসস্ট্যান্ড, দোকানদার, বিভিন্ন গাড়ির ড্রাইভার ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সভাপতি ও ইউএনও মো. সরোয়ার হোসেন, সাধাারণ সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ।
