প্রাইম ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক শাখা সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মো. জাকিউল্লাহ সাহিদ, পরিচালক মো. নজরুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক এ জেড এম সাজ্জাদুর রহমান ও পরিচালক রাহেলা হোসেন উপস্থিত ছিলেন
০০০
নারীর ক্ষমতায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ অধিবেশন পরিচালনা করেন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন
০০০
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে হাওর অঞ্চলের জন্য সূচকভিত্তিক কৃষি বিমার গুরুত্ব নিয়ে সম্প্রতি সিআইআরডিএপি কেন্দ্রে কর্মশালা আয়োজন করে গ্রিন ডেলটা ইনসিওরেন্স। কর্মশালার উদ্বোধন করেন গ্রিন ডেলটা ইনসিওরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মালিবাগ উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকত
