চরফ্যাশনে নৌকা মার্কায় ভোট চাইলেন ছয় চলচ্চিত্র তারকা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:১১

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

ভোলা-৪ আসনে নৌকার প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির প্রচারণায় অংশ নিয়েছেন ছয় চলচ্চিত্র তারকা। বুধবার পৌর শহরের ফ্যাশন স্কয়ারে আয়োজিত নৌকা মার্কার প্রচারাভিযানে অংশ নেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, ইমন এবং চিত্রনায়িকা পপি, পূর্ণিমা ও অপু বিশ্বাস। এ সময় তারা উন্নয়নের লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং তার স্ত্রী নীলিমা নিগার সুলতানা এ ছয় চলচ্চিত্র তারকাদের অভিনন্দন জানান।

পরে তারা উপজেলার দক্ষিণাঞ্চলে নৌকা মার্কার প্রচারাভিযানে অংশ নেন।