প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২ মার্চ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘মুজিববর্ষ-২০২০’ উদযাপন উপলক্ষ্যে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করে দেশবাসীকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। আমরা এ মহতি উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক সাধুবাদ জানাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, বেশ কিছুদিন ধরে পুরান ঢাকার সিক্কাটুলী পার্কের (শহিদ বুদ্ধিজীবী খালেক পার্ক) মধ্যে নর্দমার বর্জ্য মাটি বস্তাবন্দি করে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। এতে পার্কের পরিচ্ছন্নতা নষ্ট হওয়ায় এখানে হাঁটাহাঁটি ও অবসর সময় কাটানো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায়, সংশিষ্ট কর্তৃপক্ষকে পার্কের পরিচ্ছন্নতা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
হাজী মো. আলী বশির
৮৮/৮৯ আগাসাদেক রোড,
মাহবুব আলী
৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা
