করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২২:১৪

নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশকে সহায়তা দেবে চীন। গতকাল বুধবার বাংলাদেশ সরকারকে এ কথা জানিয়েছে ঢাকায় চীনা দূতাবাস। গতকাল চীনা দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য পর্যাপ্ত পরিমাণে করোনা ভাইরাস পরীক্ষার কিটসহ এক্ষেত্রে জরুরি চিকিত্সাসামগ্রী সরবরাহ করা হবে। এই করোনা ভাইরাসের প্রতিরোধে চীন সব সময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার থাকবে। প্রসঙ্গত, বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার এক জনের মৃত্যু হয়েছে।