জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সরকারি, বেসরকারি এবং দলীয় উদ্যোগে মঙ্গলবার ধামরাইয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা, দরিদ্র ও রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে ধামরাই প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, ধামরাই থানা পুলিশ, মুন্নু সিরামিক্স, এসডিআই, কালামপুর বাজার বণিক সমিতিসহ বিভিন্ন সংস্থা, সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান দিনব্যাপী কর্মসূচি পালন করে। এসডিআই থানায় আগত নারী অভিযোগকারীদের সেবাপ্রাপ্তির সুবিধার জন্য ধামরাই থানায় প্রিন্টারসহ কম্পিউটার এবং ইউএইচপিও ইফফাত আরা ও রোয়াইলের ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন তাদের কর্মচারী এলাকাবাসীদের নিয়ে কৃষ্ণনগর করোনা কোয়ারেনটাইন সেন্টার (প্রায় পরিত্যক্ত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ সব অনুষ্ঠানে যোগ দেন।
