সচেতন নাগরিক কমিটির বিবৃতি
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মাদ সালাউদ্দিন এবং সদস্য সচিব অধ্যাপক মোহাম্মাদ ফজলে আলী এক যুক্ত বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনামূলক বক্তব্য এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও প্রজ্ঞাকে ঊর্ধ্বে তুলে ধরে শুভেচ্ছা বার্তা প্রদানের ভূয়সী প্রশংসা করেছেন।
গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে তারা এ প্রশংসা করেন। বিবৃতিতে বলা হয়, বাঙালি জাতির স্বাধীনতার প্রাণপুরুষ ও স্বাধীন রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অকুণ্ঠ চিত্তে তুলে ধরে এবং দু’দেশের সম্পর্ক এগিয়ে নিতে নতুন বার্তা দিয়ে মুজিববর্ষের সূচনালগ্নকে আরো গতি দিয়েছেন। তার এই বক্তব্য আবারও প্রমাণ করেছে, বাংলাদেশ-ভারত সম্পর্কে সত্যিই কালোত্তীর্ণ। একজন প্রজ্ঞাবান নেতাই কোনো মহান নেতাকে যথাযথভাবে সম্মানিত করতে পারেন।
