মার্কিন সাংবাদিকদের বহিষ্কার করলো চীন

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০০:৩৮

তিনটি মার্কিন মিডিয়ার সাংবাদিকদের বহিষ্কার করলো চীন। যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়ার কর্মীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর বেইজিং পাল্টা পদক্ষেপ নিল। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের বহিষ্কার করেছে বেইজিং। তাদের প্রেস কার্ডও বাতিল করা হয়েছে। চলতি বছরের শেষ পর্যন্ত তাদের কার্ডের মেয়াদ ছিল। ১০ দিনের মধ্যে কার্ড ফেরত দিতে হবে। ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। চীনের বিদেশি সাংবাদিকদের সংগঠন জানিয়েছে, ১৩ জন সাংবাদিককে চীন ছাড়তে হবে। এসব সাংবাদিক চীন, হংকং কিংবা ম্যাকাওতে কাজ করতে পারবেন না। -রয়টার্স