করোনা ভাইরাস নিয়ে একে অপরকে দুষছে চীন ও যুক্তরাষ্ট্র। উভয় দেশই দাবি করছে, মানুষের হাতে ল্যাবে তৈরি হয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এমন দাবি উড়িয়ে দিয়েছে বিজ্ঞানীরা । যুক্তরাষ্ট্রের স্ক্রিপস রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানীরা জানায়, প্রকৃতি থেকেই উৎপত্তি হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসের।
করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স থেকে প্রাপ্ত তথ্য পরীক্ষা করে এমনটি দাবি করেছে বিজ্ঞানীরা। ন্যাচার মেডিসিন জার্নালে প্রকাশিত জার্নালে স্ক্রিপস রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানী প্রফেসর ক্রিস্টিয়ান আন্ডেরসেন বলেন , জিনোম সিকোয়েন্স থেকে প্রাপ্ত তথ্য থেকে এটা আমরা দৃঢ়ভাবে বলতে পারি করোনা ভাইরাস প্রাকৃতিকভাবেই এসেছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরের করোনা ভাইরাসের উৎপত্তি হয়। আর এরপরই ভাইরাসটির জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা শুরু করে বিজ্ঞানীরা। বিশ্বের প্রায় ২ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৮ হাজার ৭০০ জন।
ইত্তেফাক/এআর
