আমাদের সত্যিই কোনো দোষ ছিল না,
ঝড়-জলচ্ছ্বাসেও আমরা শক্তপোক্ত করে
টানিয়ে রেখেছি জীবনের সাইনবোর্ড।
কচু-ঘেচু খেয়ে হেসেছি রাজভোগ হাসি।
জানতাম
আমরা ছিলাম, আছি, অনন্তকাল।
বুক পকেটে অস্তিত্বের অহংকার
কড়ে আঙুলের প্যাঁচে ধূলিমাখা পথ
আমাদের
ভেসে গেছে বসন্তদিন।
আমাদের শব বয়ে চলে সারিবদ্ধ পিঁপড়ের দল
জানান দিয়ে যায়,
ঝড় আসছে
সবকিছু লণ্ডভণ্ড হওয়ার অপেক্ষায়।
