এই প্রথম আলিঙ্গন কবিতার সাথে
বসন্ত বাতাসে আঁচড়ে পড়ছে তোমার চুল
লিপ লাইনারে তোমাকে খুব লাগছে এ বেলা
ফুলে ফুলে লাল-হলুদ রঙে মানিয়েছে বেশ
হলদে লাল শাড়িটা মৃদু বাতাসে দুলছে
ধ্রুব এষের আঁকা লাবণ্য নারীমুখ তুমি
রঙে যেন হয়ে উঠছ সানন্দার প্রচ্ছদ!
পার্কের বেঞ্চিতে তুমি ওপাশে পড়ছ বসে
প্রেমের কবিতার সমকালীন পাঠ, দারুণ কণ্ঠস্বরে
আমিও সপ্রতিভ মন্ত্রমুগ্ধের মতো শুনছি ক্রমাগত
সুভাষ মুখোপাধ্যায়-জয় গোস্বামীর প্রিয় কবিতা।
এ বেলা আরেকটু বসো বেঞ্চিতে ওপাশে
শুনি পাখিকূজন, কোকিলকণ্ঠী পারিজাত সুর
ফাগুন ফাগুনে বসন্ত বাতাস দখিনা গান।
গত বসন্তে এখানে ভুল করে চুল খুলে
পার্কের বেঞ্চিতে আমাদের মতো কী বসেছিলো কেউ!
