দৃশ্য ও দৃশ্যের হূিপণ্ড

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৯:৪৮

 

দৃশ্য দেখেই আমরা সন্তুষ্ট রয়ে গেলাম, বয়ে গেলাম বেনো স্রোতের মতো।

 

অথচ, দৃশ্যের হাড় আছে, মজ্জা আছে। দৃশ্যের হূিপণ্ডে হূদয় আছে। এসব আমরা দেখতে পাই না।

 

আমাদের হূিপণ্ডে হূদয় নাই। আমাদের রক্ত শক্ত কাঠের।

 

আমরা দৃশ্যের চকচক করা ত্বক দেখে ভালোবেসে ফেললাম। আমরা দৃশ্যের ঘাখসখসে চামড়া

দেখে ঘৃণা করে বসলাম।

 

অথচ, দৃশ্যের হাড় আছে, মজ্জা আছে, হূদয় আছে...