চারপাশে তাকিয়ে দেখ কত নর্দমার সৃষ্টি হয়েছে
যে নর্দমায় দিনের পর দিন প্রেতাত্মা জন্ম নিচ্ছে
যেমন করে বর্ষার জলে ব্যাঙের প্রজনন ছড়ায়
ঠিক তেমনি করে লক্ষ লক্ষ প্রেতত্মা জন্ম নিচ্ছে।
তোমার সামনে যেই পাহাড় দাঁড়িয়ে আছে
তুমি দেখ ঐ পাহাড়ের বুকে কী লেখা আছে
তুমি কি তার মাঝে তোমার সাফল্য খুঁজে পাও
তোমার দরজায় যে বিধাতা দাঁড়িয়ে রয়
তুমি কি ঐ বিধাতা ছুঁতে পার?
তুমি প্রকৃতির মাঝে পরিপূর্ণতা খুঁজে বেড়াও
বিচারহীন মীমাংসার মাঝে তুমি সত্যের ঘ্রাণ খুঁজে বেড়াও
পরিকল্পিত গল্পের মাঝে তুমি তেতো ছড়িয়ে দাও
সমুদ্রতীরে নিঃসঙ্গ প্রাণের ভিড়ে তুমি তোমার শৈশব খুঁজে বেড়াও
তোমার চারপাশে নতুন নতুন পৃথিবীর সৃষ্টি হয়েছে
বেঁচে থাকার আশ্বাস দীর্ঘতম কোনো পথ হয়েছে
বিদ্রোহীর এক-এক ফোঁটা রক্তে হাজার সৈন্যের জন্ম হচ্ছে।
