খোকা জানে স্বাধীনতা
ইচ্ছে মতন বলা,
হূদয় হবে মুক্ত পাখি
যেথায় খুশি চলা।
বাঁধনহারা খোকার ঘরে
আসে সুখের দিন
মনের মাঝে বাজতে থাকে
তাক ধিনা ধিন ধিন।
ইচ্ছে হলেই উড়ে উড়ে
আকাশপথে ঘুরে ঘুরে
পাখির মতো ডানা মেলে
যাবে চাঁদের দেশে,
আসবে ছুটে চাঁদের নাতি
রোদের তাপে ধরবে ছাতি
চাঁদের দেশে ঘুরে-ফিরে
আসবে বীরের বেশে।
