স্বাধীনতা মানে সোনার মুকুট
মাথায় শোভা পায়
সূর্যরেখায় চোখের দেখায়
অবিরাম ঝলকায়।
স্বাধীনতা মানে অন্তরতলে
জন্মভূমির মায়া
বিশাল বটের নিচে যেন
শান্ত শীতল ছায়া।
স্বাধীনতা মানে নীল সমুদ্রে
অবারিত এক ভেলা
অসীম আকাশে পাখিদের মতো
ইচ্ছেডানা মেলা।
স্বাধীনতা মানে কারাগার ভেঙে
মুক্ত আলোয় আসা
সুশীতল প্রাণে হাসি আর গানে
আনন্দে শুধু ভাসা।
