হ্যান্ডশেক কোলাকুলি
আর নয় আর নয়
করোনায় চেতনাতে
ঢুকে গেছে হিম ভয়
ফাটা জ্বর সাথে তার
নাকে জল হাঁচি-কাশি
শ্বাস নিলে বুক জুড়ে
বাতাসের বাজে বাঁশি
এই যদি হয় কারো
লোকালয় যেন পাপ
চুপচাপ নিরালায়
যাও চলে যাও বাপ
করোনার নীল বিষে
মনসার ফণা আঁকা
প্রতিকার নেই কিছু
সাবধানে শুধু থাকা।
