চলছে সিনেমার শুটিং!

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২০:৫৮

পরিচালক আবু রায়হান জুয়েলের সরকারি অনুদান পাওয়া ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এবং অভিনেত্রী-নির্মাতা কবরী সারোয়ারের ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং চলছে করোনা আতঙ্কের মধ্যেই। এখনও বন্ধের কোনো ঘোষণা আসেনি। এসব ইউনিটে সরাসরি কাজ করছেন কয়েকশ’ মানুষ। চলচ্চিত্র সংগঠনগুলোও এক্ষেত্রে নীরব!