সারা বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতায় আগামী রবিবার থেকে পুঁজিবাজারের লেনদেনের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। অর্থাত্ পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে, যা শেষ হবে দুপুর ১টা ৩০ মিনিটে। গতকাল বৃহস্পতিবার থেকে এ নিয়মে লেনদেন হওয়ার বিষয়ে গত বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তবে করোনা ভাইরাসের আতঙ্কে পুঁজিবাজারে তীব্র দরপতনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিএসইসি শেয়ারের সার্কিটব্রেকার পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছে দুই স্টক এক্সচেঞ্জকে। সে অনুসারে কারিগরি প্রস্তুতি নেওয়ায় লেনদেন শুরু হতে বিলম্ব হয় গতকাল বৃহস্পতিবার।
