ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের প্রথম আয়রনম্যান ট্রাইঅ্যাথলন বিজয়ী অ্যাথলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। আগামী এক বছরের জন্য আকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আকাশ ডিটিএইচের হেড অব মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী উপস্থিত ছিলেন
০০০
বাংলাদেশে মানব-পাচার প্রতিরোধে সচেতনতাবৃদ্ধি ও দক্ষতা সৃষ্টিতে কাজ করার লক্ষ্যে ৫ বছর মেয়াদি একটি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। গতকাল আইওএমের ঢাকার কার্যালয়ে চুক্তিতে সই করেন আইওএম বাংলাদেশের মিশনপ্রধান ও বাংলাদেশ জাতিসংঘের অভিবাসন-বিষয়ক নেটওয়ার্কের সমন্বয়ক গিওরগি গিগাওরি এবং কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইয়ংহা ডো
০০০
সম্প্রতি করপোরেট স্বাস্থ্য-সচেতনতা কর্মসূচির আওতায় অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম
০০০০
গৃহস্থালি সামগ্রী ও ইলেকট্রনিকস হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয়কেন্দ্র ‘বেস্ট বাই’ নারায়ণগঞ্জে আরো একটি শোরুম চালু করেছে। সম্প্রতি মিশনপাড়ায় নওয়াব সলিমুল্লাহ রোডে শোরুমটি উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ নিয়ে নারায়ণগঞ্জে তিনটি শোরুমসহ সারাদেশে বেস্ট বাইয়ের ১৯৪টি শোরুম চালু রয়েছে
