‘আইসোলেশনে’ দ. আফ্রিকা দল

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২১:৩২

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় ভারত থেকে দেশে ফিরেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেখানে ডি কক, দু প্লেসিদের ১৪ দিন অন্যদের থেকে আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা দলের প্রধান চিকিত্সক শুয়াইব মাঞ্জরা বুধবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, ‘সব খেলোয়াড়কে অন্তত ১৪ দিনের জন্য স্বেচ্ছা আইসোলেশনে অথবা সামাজিক কাজকর্ম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছি আমরা।’ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এ মাসের শুরুর দিকে ভারতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর গত ১৩ মার্চ সিরিজ স্থগিত করা হয়। মঙ্গলবার ভারত ছেড়ে যায় সফরকারীরা।