রিয়ালের সাবেক সভাপতি সংকটাপন্ন

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২১:৩৩

সাবেক রিয়াল মাদ্রিদ সভাপতি লরেঞ্জো স্যানজ গত মঙ্গলবারই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এবার তার অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে ফার্নান্দো স্যানজ।

গতকাল ফার্নান্দো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘ডাক্তারের সঙ্গে কথা বলা হয়েছে এবং সংবাদটা মোটেও ভালো কিছু নয়। শ্বাসপ্রশ্বাসে সমস্যা তো আছেই, এই গুরুতর সংক্রমণের কারণে কিডনিতে সমস্যা হয়েছে তার। ২৪ ঘণ্টার মতো অপেক্ষা করতে হবে আমাদের। কিন্তু তার বয়সের জন্য ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে খারাপ ব্যাপারটা হচ্ছে তার পাশে থাকতে না পারা।’ বর্তমানে ৭৬ বছর বয়সি লরেঞ্জো স্যানজ ১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত ক্লাবটির সভাপতিত্ব করেছিলেন। তার আমলে ১৯৯৮ আর ২০০০ সালে দুটো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।