চট্টগ্রামে আজ রিগালো মাস্টার্স কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২১:৩৬

চিটাগাং মাস্টার্স (৩০-ঊর্ধ্ব) আয়োজিত রিগালো মাস্টার্স কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আজ শুক্রবার থেকে বন্দর স্টেডিয়ামে শুরু হবে। অংশগ্রহণকারী ছয়টি দল এ টুর্নামেন্টে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে মুখোমুখি হবে। পরে দুই গ্রুপের শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলো হলো—রিলায়েন্স স্পোর্টস, সিএম টাইগার্স, লিজেন্ট অব হাটহাজারী, চট্টগ্রাম ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব, সিএম লাইন্স ও বাংলাদেশ লয়ার্স ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের উদ্বোধন করবেন এফএমসির এমডি ইয়াছিন চৌধুরী।

এ উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চিটাগাং ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চিটাগাং মাস্টার্সের সভাপতি মো. রাশেদ টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সিজেকেএসর সাবেক সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, র্যাংগস এফসির সিইও তানভীর শাহারিয়ার রিমন, পিএইচপি ফ্যামেলির পরিচালক আকতার পারভেজ হিরো, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর রিগালোর আবরার হোসেন, চিটাগাং মাস্টার্সের সাধারণ সম্পাদক রাজীব মোস্তফা প্রমুখ। শেষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।