সাদা মাছির আক্রমণে নারকেলগাছের পাতা সাদা

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২২:১৯

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন নারিকেলগাছের পাতা সোমবার রাতে সাদা দেখা যাওয়ায় অনেকে বিভ্রান্তিতে পড়েছেন। তবে কৃষি বিভাগের বিশেষজ্ঞরা জানিয়েছে, প্রতি বছর এই ঋতুতে সাদা মাছির আক্রমণে রাতে নারিকেলগাছের পাতা সাদা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার।  চৌদ্দগ্রাম উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার বলেন, মিনি বাগ বা সাদা মাছির আক্রমণে প্রতি বছর এমন সময়ে রাতে নারিকেলগাছের পাতা সাদা দেখা যায়। এই পোকা পাতার রস খায়। তবে নারিকেলগাছের পাতায় সাদা মাছির আক্রমণ একটা স্বাভাবিক ব্যাপার।