ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২২:২১

শ্যামনগরে জমি নিয়ে বিরোধে আপন ছোটো ভাই গফুর মোল্যার লাঠির আঘাতে বড়ো ভাই আব্দুর ছাত্তার মোল্যার (৫২) মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একই গ্রামের নওশাদ মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক মোল্যাকে আটক করেছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, পুলিশ একজনকে আটক করেছে, বাকিদের ধরার চেষ্টা চলছে।