সংশোধনী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৬

গতকাল ২৬ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে শামিল শিক্ষক-অভিভাবক’ শীর্ষক সংবাদের একাংশে প্রতিবেদকের অসাবধানতায় ভুল তথ্য ছাপা হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। রাজউক উত্তরা মডেল কলেজের জেএসসি-২০১৮-এর ফল সম্পর্কে প্রকৃত তথ্য হলো-চলতি বছর ঐ প্রতিষ্ঠান থেকে জেএসসি পরীক্ষায় ৬৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪৪৭ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৫.৬৪ শতাংশ। তা ছাড়া প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম, এনডিসি, পিএসসি।