উখিয়ায় করোনা প্রতিরোধে রোহিঙ্গা ক্যাম্পে মাইকিং

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২২:৪১

উখিয়া টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১২ লক্ষাধিক রোহিঙ্গার বসবাস। সরকার দেশব্যাপী করোনা ভাইরাসসংক্রান্ত সতর্কতা জারির পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পগুলোতে। উপজেলা প্রশাসন বলছে, করোনা ভাইরাস থেকে স্থানীয় ও রোহিঙ্গাদের নিরাপত্তায় সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে এবং হাসপাতাল ও ক্যাম্পের বিভিন্ন মেডিক্যাল সেন্টারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্যাম্পের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে আইসোলেশন সেন্টারে পরিণত করেছে। তারা বলছে, যদি কোনো রোহিঙ্গা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করে তাহলে তারা তাত্ক্ষণিক ব্যবস্থা নেবে।