গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা’র সভায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

চলমান বৃহত্ প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা। ২৫ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা-এর অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য শেখ কবির হোসেন।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক তথা শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জ জেলার সকল নাগরিক তথা ভোটারদের গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা-এর পক্ষ থেকে নৌকা প্রতীকে ভোট প্রদান করার জন্য সমিতির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। -প্রেস বিজ্ঞপ্তি