গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে ৪৮

আপডেট : ২০ মার্চ ২০২০, ০০:৩৯

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে ১৩ দিনে বিদেশ থেকে ৪ হাজার ২০০ প্রবাসী ফিরলেও হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র ৪৮ জন।

গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তালিকা অনুযায়ী গত ১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ৪ হাজার ২০০ প্রবাসী গাজীপুরে ফিরেছেন। তারা ভারত, চীন, ইটালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভন্ন দেশ থেকে এসেছেন। প্রবাসীদের নামের ঠিকানাসহ তালিকা সিভিল সার্জনকে দেওয়া হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান জানান, বুধবার পর্যন্ত জেলার পাঁচটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৮ জন। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ৪৮ জন। এর বাইরে পুবাইলের মেঘডুবি ২০ শয্যা মা ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে রয়েছেন ইতালিফেরত আরো ৩৬ প্রবাসী।