বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন বলেছে, করোনা ভাইরাসের আতঙ্কে অনেকেই তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে গিয়ে খোলা বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মুখোমুখি হচ্ছেন। কিন্তু বর্তমানে সুপার মার্কেটগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির যথেষ্ট পরিমাণ মজুত আছে। তদুপরি আমরা মূল্য স্থিতিশীল রাখতে একনিষ্ঠভাবে উদ্যোগী। আমাদের কর্মী ও ক্রেতা সাধারণের স্বাস্থ্যের নিরাপত্তা বিধানেও আমরা সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট। আপনারা সুপার মার্কেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে ও সরবরাহ সংকট ছাড়াও নিরাপদ পরিবেশে কেনার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। অযথা আতঙ্কে অতিরিক্ত পণ্য ক্রয় বা মজুতের কোনো প্রয়োজন নেই। —প্রেস বিজ্ঞপ্তি
