সাইকেলের প্রচার অভিযান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

জাতীয় পার্টি-জেপি’র কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী প্রকৌ. মো. মন্জুরুল হকের প্রচার অভিযান অব্যাহত রয়েছে। বাইসাইকেলে ভোট চেয়ে প্রচুর সমর্থক কাজ করছেন মাঠে। তাদের প্রত্যাশা বাইসাইকেলের জয় নিশ্চিত। ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আশুগঞ্জে পানিশ্বর, চরতালতলা, লালপুর এবং বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন জেপি প্রার্থী আলহাজ্ব জামিলুল হক বকুল। ঢাকা-৬ আসনে জাতীয় পার্টি জেপি’র প্রার্থী সৈয়দ নাজমুল হুদা তার নির্বাচনী এলাকা নারিন্দা, ধোলাইখাল, দামপাড়া, কাঠেরপুল, নামাপাড়াসহ ভোটারদের কাছে ভোট চেয়ে প্রচার চালাচ্ছে। - প্রেস বিজ্ঞপ্তি