জাতীয় প্রেসক্লাবের সব কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

আপডেট : ২০ মার্চ ২০২০, ১৬:৪২

করোনা ভাইরাসের কারণে জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে জাতীয় প্রেসক্লাবের সব ধরনের কার্যক্রম এবং সেবা আগামীকাল শনিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ ক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরো পড়ুন : করোনা যত বড় শত্রুই হোক, আমরা পরাজিত করব : ওবায়দুল কাদের

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম এ সভায় সভাপতিত্ব করেন। ক্লাব-সংশ্লিষ্টদের সাময়িক অসুবিধার জন্য ব্যবস্থাপনা কমিটি আন্তরিকভাবে দুঃখিত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইত্তেফাক/ইউবি