বিনোদন ডেস্ক
জ্যাকুলিন ফার্নান্দেজ। বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সর্বশেষ ‘রেস-৩’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করে সফলতা পেয়েছেন তিনি। এদিকে সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করে ফের আলোচনায় চলে এসেছেন জ্যাকুলিন।
এই অভিনেত্রী জানান, তার খুবই ইচ্ছে ছিল সন্ন্যাসিনী হওয়ার। যে জ্যাকুলিনের ক্যারিশমায় হুঁশ হারায় দর্শক-ভক্তরা, সে নাকি কোনও এক সময় গ্ল্যামারের বিপরীতে গিয়ে একেবারে অন্য পথে হাঁটতে চেয়েছিলেন। কিন্তু কেন? আর কেনই বা সেই পথে পা না দিয়ে সম্পূর্ণ বিপরীত দুনিয়ায় পা বাড়ালেন তিনি?
জ্যাকুলিন বলেন, কনভেন্ট স্কুলে পড়াশুনা করেছি। নান-রা আমাদের ক্লাস নিতেন। ওদের লাইফস্টাইল দারুণ লাগতো আমার কাছে। প্রতিদিন চার্চে যেতাম। গান গাইতাম। মনে হতো আমার আর কোথাও যাওয়ার দরকার নেই। তখন থেকেই তো ছেলেদের উপর ক্রাশ জন্মাতে লাগলো। আর আমি বুঝে গেলাম, তা হওয়া আমার পক্ষে আর সম্ভব না।’
এর আগে এই অভিনেত্রী আরেক সাক্ষাত্কারে বলেছিলেন তিনি পর্নো তারকা হতে চান। তিনি ২০১৮ সালে অকপটে বলেন, এখন অনেক বড় পরিচালকই আমাকে নিয়ে ছবি করতে চান। কিন্তু বলিউডে যখন প্রবেশ করি তখন রাস্তাটা এতো সহজ ছিল না। অনেক স্ট্রাগল করতে হয়েছে। সেসময়ে কিশোরবেলার কথা বলতে গিয়ে জ্যাকুলিন বলেন, ‘অনেকের অনেক রকম স্বপ্ন থাকে। কিশোরবেলায় আমি যখন প্রথম পর্নো ছবি দেখি, তখন আমি পর্নো তারকা হওয়ার ইচ্ছে জাগে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে শিখি আমি। তারপর নায়িকা হওয়ার স্বপ্ন জন্মায়। আর এখন আমি তাই হয়ে গেলাম।’
২০০৯ সালে ‘আলাদিন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন জ্যাকুলিন। এরপর একে একে ‘হাউজফুল’, ‘মার্ডার ২’, ‘রেস ২’ চলচ্চিত্র দিয়ে বলিউডে নিজের স্থান পাকা করেছেন তিনি। এখন একের পর এক ধামাকা-সিনেমা উপহার দিচ্ছেন ভক্তদের।
