কামাল আহমেদের ‘মহাকাব্যের কবি’

আপডেট : ২০ মার্চ ২০২০, ১৯:৩৫

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে লেজার ভিশনের ব্যানারে কামাল আহমেদের অডিও অ্যালবাম ‘মহাকাব্যের কবি’ প্রকাশিত হয়েছে। লেজার ভিশনের ইউটিউব মিউজিক চ্যানেল, লেজার ভিশন মিউজিক স্টেশনে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও অ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়। ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়া একইসঙ্গে এই অডিও অ্যালবাম অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে।

অ্যালবামের ১২টি গানের গীতিকার ফজলুল হক খান। সুর ও সংগীত করেছেন  বদরুল আলম বকুল এবং মো. শাহ নেওয়াজ।