‘৫১ বর্তী’

আপডেট : ২০ মার্চ ২০২০, ১৯:৩৫

 

মেগা সিরিয়াল ‘৫১ বর্তী’।  এ ধারাবাহিকটি এবার চ্যানেল আই-এর পর্দায় দেখানো হচ্ছে এইচডি-তে। টেলিভিশনের দর্শকদের কাছে ‘৫১ বর্তী’ খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক ছিল। আনিসুল হকের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একটি যৌথ পরিবারের গল্প ‘৫১ বর্তী’। একটি পরিবারে বাস করা বাড়ির প্রতিটি সদস্যের জীবনচিত্র, সুখ-দুঃখ, হাসি-কান্না ফুঠে উঠেছে এ নাটকে। যা সাধারণ মানুষের প্রতিটি ঘরের সকল সদস্যের আসল গল্পটি তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে। এ ধারাবাহিকে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুদ আলী খান, ফারহানা মিঠু, মাহফুজ আহমেদ, শাহেদ শরীফ খান, শ্রাবন্তী, অপি করিম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, মারজুক রাসেল, মৌটুসী, নায়লা, মোনা, সোহাগ, বাপী করিম, কাব্য প্রমুখ। প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় নাটকটি প্রচার হচ্ছে।