তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার তালা উপজেলায় ঝুলন্ত অবস্থায় ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভোলানাথ দাশের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খেশরা গ্রামের মৃত ভুবেন্দ্রনাথ দাশের একমাত্র ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে রশিতে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
অপরদিকে এদিন বিকালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ইয়াসমিন খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার তৈলকুপি গ্রামের মশিয়ার রহমানের মেয়ে ও পাটকেলঘাটা টেকনিক্যাল স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) জেলাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
