কেশবপুরে দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী খুন

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:১১

কেশবপুর (যশোর) সংবাদদাতা

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার রাতে শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঐ রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে উপজেলার সাতবাড়িয়া গ্রামের ইমদাদুল হক মোড়লের ছেলে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে পূর্বের আক্রোশে এ হত্যাকাণ্ড ঘটেছে। তার গলায় ২টি ও মুখের ডান পাশে একটি কোপের চিহ্ন রয়েছে। তার ব্যবহূত মোটর সাইকেলটি  ঘটনা স্থলের পাশের রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।